Country

1 hour ago

Parliament Monsoon Session Day 5: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভ, দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

Parliament Opposition protest
Parliament Opposition protest

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : নিট-ইউজি পেপার লিকের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবারও সংসদে বিক্ষোভ চালিয়ে গেল বিরোধী দলগুলি। সংসদের বাদল অধিবেশনের পঞ্চম দিনে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই লোকসভায় বিরোধী সাংসদরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলে সরব হন। বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। একইভাবে রাজ্যসভার অধিবেশনও দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করা হয়েছে।

নিট পেপার লিক ইস্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে টানাপোড়েনের জেরে বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদে অচলাবস্থা তৈরি হয়েছে। বিরোধীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি পেপার লিক নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, সরকার জানিয়েছে যে পেপার লিকের ঘটনা নিয়ে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পেপার লিকের ঘটনায় ফাস্ট ট্র্যাক কোর্ট এবং কঠোর শাস্তির বিধান-সহ নতুন আইন আনার কথা জানিয়েছেন। এদিকে, সংসদের বাইরে ও ভিতরে সরকার এবং বিরোধী সাংসদদের পাল্টা বিক্ষোভও চলছে। শুক্রবারও সেই পরিস্থিতির মধ্যেই দিনের অধিবেশন শুরু হয়।

You might also like!