Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Nipah virus: কেরলে আরও একজনের শরীরে মিলল নিপাহ ভাইরাস, মোট সংক্রমিত বেড়ে ৬

Nipa Virus (Symbolic Picture)
Nipa Virus (Symbolic Picture)

 

কোঝিকোড়, ১৫ সেপ্টেম্বর : কেরলে আরও একজনের শরীরে মিলল নিপাহ ভাইরাসের হদিশ। এই নিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে নিপাহ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬। ৩৯ বছর বয়সী এই রোগী কোঝিকোড়ের একটি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার সকালে কেরলের স্বাস্থ্য মন্ত্রীর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।

২০১৮ সাল থেকে এই নিয়ে চতুর্থ বার। নিপাহ ভাইরাসের সংক্রমণের জেরে ফের আতঙ্ক কেরলে। সে রাজ্যের সরকার জানিয়েছে, আক্রান্তেরা সবাই কোঝিকোড় জেলার বাসিন্দা। ৩০ অগস্টের পর ওই জেলায় দু’জনের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। সরকারের আশঙ্কা মৃতেরা নিপাহ ভাইরাস আক্রান্ত ছিলেন। সংক্রমণ ঠেকাতে কোঝিকোড়ের ৭টি গ্রামকে ‘কনটেনমেন্ট জ়োন’ ঘোষণা করেছে প্রশাসন। খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, মানবদেহের পাশাপাশি পশুপাখিদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে নিপাহ ভাইরাস। ফলাহারী বাদুড় বা ‘ফ্রুট ব্যাটস’-এর মাধ্যমে মূলত এর সংক্রমণ ঘটে। আক্রান্তদের মধ্যে সাধারণত জ্বর, পেশির ব্যথা, মাথাধরা, ঝিমুনি এবং বমি বমি ভাবের উপসর্গ দেখা দেয়।

You might also like!