
জম্মু, ৬ আগস্ট : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। রাজৌরি জেলার খাওয়াসের গুন্ধার বনাঞ্চলে শনিবারই সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ওই এলাকায় আরও কয়েকজনকে জঙ্গিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। রবিবার ভোর থেকে পুনরায় শুরু হয়েছে অভিযান। জম্মু ও কাশ্মীর পুলিশকে এই অভিযানে সহায়তা করছে ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীও। রবিবার দ্বিতীয় দিনে পড়ল রাজৌরির এনকাউন্টার।
রাজৌরি জেলার খাওয়াসের গুন্ধার বনাঞ্চলে শনিবার সন্ধ্যায় জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পায় সুরক্ষা বাহিনী। এরপর সন্ধ্যা থেকেই ওই এলাকায় চলতে থাকে অভিযান। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই এলাকা। শনিবারই এনকাউন্টারে নিকেশ হয় এক জঙ্গি, আরও এক থেকে দু'জন জঙ্গি লুকিয়ে রয়েছে। রবিবার অভিযান আরও জোরদার করা হয়েছে।
