Country

3 years ago

Maharashtra : থানে-তে দু'টি অটো রিক্সায় গাড়ির ধাক্কায় মৃত্যু একজনের, অভিযুক্ত চালকের খোঁজে পুলিশ

One dead in road accident in Thane
One dead in road accident in Thane

 

থানে, ২ মার্চ : মহারাষ্ট্রের থানে-তে নিয়ন্ত্রণ হারিয়ে দু'টি অটো রিক্সায় ধাক্কা মারল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি অটো রিক্সার চালকের, এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে। এই দুর্ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক গাড়ির চালককে খুঁজছে পুলিশ। গাড়িটি আটক করেছে পুলিশ।

থানে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ওপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দু'টি অটো রিক্সায় ধাক্কা মারে। একটি অটোরিক্সার চালকের মৃত্যু হয় দুর্ঘটনাস্থলেই, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ির চালক। রাবোদি থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তকে পাকড়াও করতে তল্লাশি চলছে।

You might also like!