
অযোধ্যা, ৭ জানুয়ারি : হাতে সময় বেশি আর নেই, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় শ্রীরাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তার আগে রবিবার ফের একবার রাম মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন করলেন অযোধ্যা রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। সরেজমিনে নির্মাণকাজ খতিয়ে দেখেন তিনি। কথা বলেন কর্মী ও আধিকারিকদের সঙ্গে।
পরে নৃপেন্দ্র মিশ্র বলেছেন, "আমি এখানকার ব্যবস্থাপনা পরিদর্শন করেছি, প্রস্তুতি শেষ পর্যায়ে। ভক্তদের কোনও অসুবিধা হবে না। কাজ হয়তো চলতে পারে, তবে দিনে ভক্তদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তাই রাতে কাজ চলবে।" নৃপেন্দ্র মিশ্র আরও বলেছেন, "সব ব্যবস্থাপনা প্রায় শেষ পর্যায়ে। আমি সমস্ত ভক্তদের আশ্বস্ত করতে চাই, আগামী সপ্তাহে তাঁরা খুব স্বস্তিতে এখানে (অযোধ্যা) আসতে পারবেন। যদিও কিছু কাজ এখনও চলমান থাকবে, তবে আমরা রাতে তা শেষ করব।"
