Breaking News

 

Country

3 years ago

Indian Youtuber owns 369 crore:ইউটিউবার থেকে এখন ৩৬৯ কোটির মালিক

Youtuber
Youtuber

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জীবনে পথ চলা শুরু করেছিলেন একটা ইউটিউব চ্যানেল খোলার মধ্য দিয়ে। রাজস্থানের অজমেঢ়ের বাসিন্দা হলেও গৌরবের বর্তমান ঠিকানা দুবাই। সেখানেই থাকেন তিনি।দেশের মধ্যে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে এক জন গৌরব। ‘টেকনিক্যাল গুরুজি’ নামেই বেশি পরিচিত তিনি। গৌরবের ২টি ইউটিউব চ্যানেল রয়েছে। একটির নাম টেকনিক্যাল গুরুজি। অপরটির নাম গৌরব চৌধরি। ২টি ইউটিউব চ্যানেল মিলিয়ে গৌরবের মোট ফলোয়ারের সংখ্যা ২.৭ কোটি।

ইউটিউবের দুনিয়ায় সবচেয়ে বড় টেক চ্যানেল হল ‘টেকনিক্যাল গুরুজি’। ইউটিউবার হিসাবে সাফল্য পাওয়ার পরই গৌরবের জীবন আরও গৌরবান্বিত হয়েছে। ১৯৯১ সালে রাজস্থানের অজমেঢ়ে জন্ম গৌরবের। মাত্র ৩২ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক এই যুবক। তবে শুধু যে ইউটিউবের দৌলতে এই লক্ষ্মীলাভ হয়েছে, তা কিন্তু নয়। দুবাইয়ে গৌরবের ব্যবসা রয়েছে। ফলে সেখান থেকেও টাকা রোজগার করেন তিনি।

তিনি ইউটিউবারের পাশাপাশি ইঞ্জিনিয়রও। দুবাই পুলিশকে নিরাপত্তার নানা সরঞ্জাম সরবরাহ করেন গৌরব। দুবাই পুলিশের সিকিউরিটি সিস্টেমের ইঞ্জিনিয়র পদে রয়েছেন তিনি। দুবাইয়ে গিয়েই গৌরবের আর্থিক বহর বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, দুবাইয়ে যে বাড়িতে থাকেন গৌরব, তার দাম প্রায় ৬০ কোটি টাকা। গাড়ির শখ রয়েছে গৌরবের। তাঁর ১১টি গাড়ি রয়েছে। সব গাড়িগুলিই দামি। জীবনে এমন সাফল্য খুব একটা বেশি দেখা যায় না।


You might also like!