Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cold and Fog disrupts normal life: প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারত, ঘন কুয়াশায় প্রভাবিত রেল ও বিমান পরিষেবা

Cold and Fog disrupts normal life (File Picture)
Cold and Fog disrupts normal life (File Picture)

 

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: কনকনে ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, একইসঙ্গে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার দেশের বিভিন্ন প্রাণ থেকে দিল্লিগামী ৩০টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, হাওড়া-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, শিয়ালদহ-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, ডিব্রুগড়-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রভৃতি।

ঘন কুয়াশার কারণে রাজধানী দিল্লিতে এদিন ভোর থেকে সকাল পর্যন্ত দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। খুব কাছে থাকা বস্তুও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। সকাল ৫.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস, ওই একই সময়ে পালমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে এদিনও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।

ঘন কুয়াশা ও শীতের দাপটে নাজেহাল অবস্থা পঞ্জাব, উত্তর প্রদেশ ও রাজস্থানেও। কুয়াশার কারণে উত্তর প্রদেশের মোরাদাবাদ, আলিগড়, বারাণসীতে এদিন সকালে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। পঞ্জাবের ভাটিন্ডাও কুয়াশার চাদরে মোড়া ছিল। বারাণসীতে এদিন তাপমাত্রার পারদ নেমে ৮.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…