Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Delhi:দিল্লি-সহ উত্তর ভারত কাঁপছে শীতে, ঘন কুয়াশায় প্রভাবিত রেল ও বিমান পরিষেবা

North India including Delhi is shivering in winter
North India including Delhi is shivering in winter

 

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর : দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে কনকনে শীতের দাপট বজায় রয়েছে। ঠান্ডার মধ্যে ঘন কুয়াশার কারণে শুক্রবারও প্রভাবিত হয়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে আসা এবং ছেড়ে যাওয়া অনেক ট্রেন বিলম্বিত হয়েছে, বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবাও প্রভাবিত হয়েছে এদিন।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও কিছু দিন এমনই কুয়াশা থাকবে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে। আবহাওয়া দফতর পূর্বাভাসে এটাও জানিয়েছে যে, আগামী রবিবার পর্যন্ত পঞ্জাবের বিভিন্ন অংশে ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশা। শুক্রবার সকালেও ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল চন্ডীগড়, ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের গোরক্ষপুর স্টেশন। এদিকে, দিল্লিতে প্রবল ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যেই আসন্ন প্রজাতন্ত্র দিবসের মহড়া চলতে থাকে।

You might also like!