Country

2 years ago

Nityananda Rai : নীতীশ এনডিএ-তে সামিল হওয়ায় খুশি নিত্যানন্দ, বললেন এবার বিহারও উন্নয়নের পথে অগ্রসর হবে

Nithyananda Rai (File Picture)
Nithyananda Rai (File Picture)

 

পাটনা, ২৮ জানুয়ারি : জেডিইউ সভাপতি নীতীশ কুমার এনডিএ-তে সামিল হওয়ায় খুশি ব্যক্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ নিত্যানন্দ রাই। তিনি বলেছেন, এবার বিহারও উন্নয়নের পথে অগ্রসর হবে। রবিবার সকালেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। এরপর সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব করেন তিনি, সেই মতো মহাজোটের সরকার ভেঙে দেন বিহারের রাজ্যপাল।

নীতীশ কুমার এনডিএ শিবিরে সামিল হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ নিত্যানন্দ রাই বলেছেন, "আজ বিহারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, এবার বিহারও উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং আমরা বিহারের সমস্ত ৪০টি লোকসভা আসন জিতব এবং প্রধানমন্ত্রী মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।"

You might also like!