Country

2 years ago

Tejaswi Yadav:জনাদেশকে কোনও গুরুত্ব দেন না নীতীশ কুমার : তেজস্বী যাদব

Tejaswi Yadav
Tejaswi Yadav

 

পাটনা, ২০ ফেব্রুয়ারি : আরজেডি-র সঙ্গে জোট ভেঙে নীতীশ কুমার এখন এনডিএ-তে। আবারও বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এই নীতীশ কুমারের এবার তীব্র সমালোচনা করলেন তাঁরই প্রাক্তন ডেপুটি তেজস্বী যাদব। মঙ্গলবার নীতীশ কুমারের তীব্র সমালোচনা করে তেজস্বী যাদব বলেছেন, জনাদেশকে কোনও গুরুত্ব দেন না নীতীশ কুমার।

আরজেডি নেতা তেজস্বী যাদব মঙ্গলবার পাটনা থেকে 'জন বিশ্বাস যাত্রা'-র সূচনা করেছেন, তার আগে এদিন সকালে পাটনায় নিজ বাসভবনে তিনি পূজার্চনা করেন। উপস্থিত ছিলেন তাঁর বাবা লালুপ্রসাদ যাদব, মা রাবড়ি দেবী ও অন্যান্যরা। নীতীশ কুমারের সমালোচনা করে তেজস্বী যাদব এদিন বলেছেন, "আজ থেকে আমরা জনগণের মাঝে যাচ্ছি। নীতীশ কুমারের জোট বদলানোর কোনও দৃষ্টিভঙ্গি অথবা কোনও কারণ নেই। আমরা ১৭ মাস ধরে যে কাজ করেছি, জনগনের সামনে তা উপস্থাপন করব। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জনগণের রায়কে গুরুত্ব দেন না, জনগণ এর জবাব দেবে।"


You might also like!