Nishikant Dube on no confidence motion : ছেলেকে প্রতিষ্ঠিত করাই অনাস্থা প্রস্তাবের উদ্দেশ্য, সোনিয়ার উদ্দেশ্যে লোকসভায় বললেন নিশিকান্ত

Nishikant Dubey(File Picture)
Nishikant Dubey(File Picture)

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ বলেছেন, "অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, কিন্তু কেন আনা হয়েছে? সোনিয়াজি (গান্ধী) এখানে বসে আছেন...আমার মনে হয় তাঁকে দুটি কাজ করতে হবে -ছেলেকে প্রতিষ্ঠিত করতে হবে ও জামাইকে উপহার দিতে হবেন, এটাই এই অনাস্থা প্রস্তাবের ভিত্তি।"

'মোদী' পদবি মন্তব্য মামলায় রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়া ও সুপ্রিম কোর্টে জেলের সাজা স্থগিত হওয়ার বিষয়টিও লোকসভায় উত্থাপন করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেছেন, "সুপ্রিম কোর্ট কোনও রায় দেয়নি। স্থগিতাদেশ দিয়েছে...তিনি বলছেন যে, তিনি ক্ষমা চাইবেন না...দ্বিতীয়ত, তিনি বলেছেন 'আমি সাভারকার নই' - আপনি কখনই সাভাকর হতে পারবেন না।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…