Country

2 years ago

Nirmal Khatri:প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন নির্মল খাত্রি, বললেন রামভক্ত হওয়া পাপ নয়

Nirmal Khatri
Nirmal Khatri

 

লখনউ, ১৭ জানুয়ারি : দলের বিরুদ্ধে গিয়ে রাম মন্দিরের "প্রাণ প্রতিষ্ঠা" অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানালেন উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি নির্মল খাত্রি। জানিয়ে দিয়েছেন, "রামভক্ত হওয়া মোটেও পাপ নয়।"

উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি নির্মল খাত্রি এক্স মাধ্যমে জানিয়েছেন, "শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের ব্যক্তিগত আমন্ত্রণের সম্মানে, আমি অযোধ্যায় ২২ জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নেব।" নির্মল জানান, "রামভক্ত হওয়া কোনও পাপ নয়, এই ভক্তিতে আমি গর্বিত।"

নির্মলের এই সিদ্ধান্ত প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "যখন তাঁরা নিজেদের দলে অন্যায় করে, রামভক্তদের রাম থেকে দূরে রাখে, তখন রামভক্তরা তাঁদের কথা শুনবে কী করে? এই কারণে কংগ্রেসে তাঁর (রাহুল গান্ধী) কথা কেউ শুনছে না।"


You might also like!