Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

4 years ago

Nine killed in Karnataka road accident : কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা, জিপ ও ট্রাকের সংঘর্ষে মৃত ন'জন

Nine killed in Karnataka road accident
Nine killed in Karnataka road accident

 

বেঙ্গালুরু, ২৫ আগস্ট : কর্ণাটকের টুমকুর জেলায় জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন শিশু-সহ ন’জন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে।

পুলিশ সূত্রে খবর, বেঙ্গলুরু যাওয়ার পথে এদিন ভোরে সিরা এলাকার পাশে জাতীয় সড়কে একটি জিপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ন’জন। তারমধ্যে রয়েছে তিন শিশুও। আহত হয়েছেন ১১ জন। জিপটির যাত্রীরা সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার রাহুল কুমার শাহাপুরওয়াদ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।জানা গিয়েছে, মৃত সবাই রায়চুরের বাসিন্দা ৷ এই ঘটনায় কাল্লেমবেল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

You might also like!