Country

2 years ago

NIA's search operation in Uttar Pradesh:উত্তর প্রদেশের পাঁচটি জেলার ৮টি স্থানে তল্লাশি অভিযান এনআইএ-র

NIA's search operation in Uttar Pradesh
NIA's search operation in Uttar Pradesh

 

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর  : এনআইএ উত্তর প্রদেশের পাঁচটি জেলায় তল্লাশি অভিযান চালিয়েছে। মঙ্গলবার একটি নকশাল মামলার তদন্তের খাতিরে উত্তরপ্রদেশের পাঁচটি জেলার আটটি স্থানে তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। উত্তর প্রদেশের প্রয়াগরাজ, বারাণসী, চানদাউলি, আজমগড় ও দেওরিয়া জেলায় এখনও অভিযান চলছে।

সূত্রের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে মাওবাদী যোগসূত্র আছে সন্দেহ করে তল্লাশি অভিযান চালানো হয়। এনআইএ-র একাধিক দল উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার ৮টি স্থানে ছড়িয়ে পড়েছিল। উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে এই অভিযান চালায়।

এনআইএ-এর তদন্তে এখনও পর্যন্ত জানা গিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠন সিপিআই(মাওবাদী) মগধজোন এলাকায় নিজেদের অপরাধকে আরও এগিয়ে নিয়ে যেতে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করছে। তারা ক্যাডার নিয়োগের জন্য তহবিল সংগ্রহের চেষ্টাও করছে। শুধু তাই নয়, তারা এই অঞ্চলে নকশাল কার্যকলাপকে শক্তিশালী করতে বিভিন্ন জেলে বন্দী নকশাল এবং ওডব্লুজি-এর সঙ্গেও যোগাযোগ রাখছে বলেও এনআইএ খবর পেয়েছে।


You might also like!