Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Weapon recovery case::শ্রীনগরে অস্ত্র উদ্ধার মামলায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত এনআইএ-র

NIA seizes residential house in Srinagar
NIA seizes residential house in Srinagar

 

শ্রীনগর, ৬ জানুয়ারি : শ্রীনগরে অস্ত্র উদ্ধার মামলায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সূত্রের তরফে এই তথ্য জানা গিয়েছে।

শনিবার সকালে পুলিশ এবং সিআরপিএফ-এর সঙ্গে যৌথভাবে এনআইএ-র দল এই অভিযান কার্য চালিয়েছে। এই অভিযানে চানাপোড়ার খান কলোনির বাসিন্দা অভিযুক্ত মুশতাক আহমেদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এনআইএ আরও জানিয়েছে, এদিন অস্ত্র উদ্ধার সংক্রান্ত আরসি ৪/২২ মামলায় অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

২০২৩ সালের মে মাসে শ্রীনগর পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর/টিআরএফ-এর দুই স্থানীয় জঙ্গিকে গ্রেফতার করেছিল। সেবার ১৫টি পিস্তল, ৩০টি ম্যাগাজিন, ৩০০ রাউন্ড গুলি ও ১টি সাইলেন্সারসহ আপত্তিকর সামগ্রী, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…