
নয়াদিল্লি, ৩০ মার্চ: ভারতীয় নৌ বাহিনী আরব সাগরে দীর্ঘ ১২ ঘন্টার অভিযানের পর ২৩ জন পাকিস্তানি নাগরিককে সোমালি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছে। শুক্রবার আরব সাগরে এই অভিযানে নৌকাটির ২৩ জন পাকিস্তানি কর্মীকেও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে নৌসেনার পক্ষে। নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকা ‘আল-কাম্বার ৭৮৬’-এ অপহরণ করার উদ্দেশ্যে উঠে পড়ে ৯ জন সশস্ত্র জলদস্যু।
অপহরণের খবর পেয়ে নৌসেনার টহলদারি জাহাজ ‘আইএনএস সুমেধা’ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয়। কিছু ক্ষণ পরেই সেখানে পৌঁছয় যুদ্ধাজাহাজ ‘আইএনএস ত্রিশূল’। প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর তাঁদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ২৩ জন পাকিস্তানি নাগরিককেও উদ্ধার করা হয়েছে।
