Country

3 years ago

Shivamogga Airport : শিবমোগা বিমানবন্দর দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী, বললেন যোগাযোগ বৃদ্ধি করবে এই এয়ারপোর্ট

Narendra Modi inaugurates Shivamogga Airport in Karnataka
Narendra Modi inaugurates Shivamogga Airport in Karnataka

 

শিবমোগা, ২৭ ফেব্রুয়ারি : কর্ণাটকের শিবমোগা বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে শিবমোগা বিমানবন্দর দেশকে উৎসর্গ করার পর প্রধানমন্ত্রী বলেছেন, এই বিমানবন্দর উল্লেখযোগ্যভাবে যোগাযোগ বৃদ্ধি করবে। ৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে শিবমোগা বিমানবন্দর। উদ্বোধন করার প্রাক্কালে এদিন শিবমোগা বিমানবন্দর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং প্রতি ঘণ্টায় ৩০০ জন যাত্রী সামলাতে পারবে।

শিবমোগা বিমানবন্দর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আগে যখন কর্ণাটকের উন্নয়ন নিয়ে আলোচনা হত, তখন তা শুধুমাত্র বড় শহরগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন গ্রামেও উন্নয়ন নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, "এটি শুধুমাত্র একটি বিমানবন্দর নয়; এই অঞ্চলের তরুণদের স্বপ্ন পূরণের একটি উপায়।" প্রধানমন্ত্রীর কথায়, কর্ণাটক গত কয়েক বছরে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী এদিন জল জীবন মিশনের অধীনে ৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের দু'টি রেল প্রকল্প, একাধিক রাস্তা উন্নয়ন প্রকল্প, বহু-গ্রাম প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এছাড়াও কর্ণাটকের শিবমোগায় ৪৪টি স্মার্ট সিটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।


You might also like!