
দেহরাদূন, ২৭ আগস্ট : একদিনের উত্তরাখণ্ড সফরে রবিবার দেহরাদূনে পৌঁছেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যের ইনচার্জ দুষ্যন্ত গৌতম, মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল, গণেশ জোশী প্রমুখ রবিবার সকালে নাড্ডাকে জলি গ্রান্ট বিমানবন্দরে স্বাগত জানান। এরপর তিনি বিমানবন্দর থেকে গাড়িতে করে হরিদ্বারের উদ্দেশে রওনা দেন। রবিবার দিনভর নাড্ডা হরিদ্বারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা এদিন প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান শোনেন। সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের বাসুধৈব কুটুম্বকম বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত গডউইন হোটেলে দলের রাজ্য কোর কমিটির বৈঠকও করবেন নাড্ডা। এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-সহ রাজ্য বিজেপির নেতৃবৃন্দ। এদিনই দিল্লি ফিরে যাওয়ার কথা নাড্ডার।
