Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

MV Ganga Villas : গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এম ভি গঙ্গা বিলাস, মৌজামপুর থেকে ডোরিগঞ্জের উদ্দেশে রওনা প্রমোদতরী

MV Ganga Vilas
MV Ganga Vilas

 

লখনউ, ১৬ জানুয়ারি : গন্তব্যের দিকে এগিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস। সোমবার সকালে উত্তর প্রদেশের মৌজামপুর থেকে ডোরিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে বিলাসবহুল এই প্রমোদতরী। গত ১৩ জানুয়ারি বিলাসবহুল প্রমোদতরী এম ভি 'গঙ্গা বিলাস'-এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের বারাণসী থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে গঙ্গা বিলাস, সোমবার সকালে উত্তর প্রদেশের মৌজামপুর থেকে ডোরিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে বিলাসবহুল এই প্রমোদতরী।

উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যেই, বিহারের বক্সার, রামনগর, গাজিপুর পেরিয়ে পাটনা পৌঁছবে গঙ্গা বিলাস। সেখান থেকে ফরাক্কা, মুর্শিদাবাদ হয়ে কলকাতায় পৌঁছবে। বাংলাদেশ থেকে গুয়াহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে বৃহত্তম প্রমোদতরী। অসমের ডিব্রুগড়ে যাত্রা শেষ হবে। ক্রুজটি ২৭টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে। ৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণে ৩,২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে এই প্রমোদতরী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…