Breaking News
 
Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের Agnimitra Paul : ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধের ইঙ্গিত? ধর্মভিত্তিক প্রকল্পে বড় সিদ্ধান্ত এ মাসেই কার্যকর

 

Country

1 year ago

Rajgarh murder case : রাজগড়ে সাংবাদিককে গুলি করে হত্যা

shootout (symbolic picture)
shootout (symbolic picture)

 

রাজগড়, ১৮ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের রাজগড়ের সারঙ্গপুর থানার সিভিল হাসপাতাল রোডে দুষ্কৃতীদের গুলিতে নিহত স্থানীয় এক সাংবাদিক। জানা গেছে, ওই সাংবাদিকের নাম সলমন আলী। বুধবার ময়নাতদন্তর পর পুলিশ ওই নিহত সাংবাদিকের দেহ তাঁর পরিবারের কাছে তুলে দেয়। মামলা দায়ের করে সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হাসপাতাল রোডে মেডিকেলের সামনে সাংবাদিক সলমন তাঁর ৯ বছরের ছেলেকে নিয়ে স্কুটারে বসেছিলেন। এরপর হঠাৎই বাইকে চেপে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতেও সাংবাদিকের ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।

You might also like!