Breaking News

 

Country

2 years ago

Rahul Gandhi: মিজোরামের পথে আগরতলা বিমানবন্দরে প্ৰদেশ নেতাদের সঙ্গে সময় কাটালেন কংগ্রেস নেতা রাহুল

Rahul Gandhi (File picture)
Rahul Gandhi (File picture)

 

আগরতলা, ১৬ অক্টোবর : কিছু সময়ের জন্য আজ সোমবার আগরতলায় এমবিবি বিমানবন্দরে এসেছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। এদিন তিনি মিজোরামে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে দিল্লি থেকে আগরতলায় আসেন। বিমানবন্দরে তিনি ত্রিপপরা প্রদেশ নেতাদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। তাঁদের কাছে খোঁজখবর নিয়েছেন রাজ্যের সার্বিক পরিস্থিতির। বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে মিজোরাম গিয়েছেন। আগামীকাল তিনি পুনরায় মিজোরাম থেকে আগরতলায় আসবেন। এমবিবি বিমানবন্দর থেকে তিনি বিশেষ বিমানে আবার দিল্লি ফিরে যাবেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায়বর্মণ, বিধায়ক গোপাল রায় সহ বেশ কয়েকজন প্রদেশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে এমবিবি বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ করেন। বিধায়ক সুদীপ রায়বর্মণ জানিয়েছেন, রাহুল গান্ধী শুধুমাত্র মিজোরামে দলীয় কর্মসূচিতে যোগ দিতেই এসেছেন। বিশেষ বিমানে তিনি এদিন দুপুরে এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি মিজোরামে চলে গিয়েছেন হেলিকপ্টারে। আগামীকাল তিনি মিজোরাম থেকে ফিরে এসে বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন। ত্রিপুরায় কোনও তাঁর কোনও কর্মসূচি নেই। সুদীপ রায়বর্মণ সহ অন্যান্য কংগ্রেস নেতারা বিমানবন্দরে রাহুল গান্ধীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

সুদীপবাবু সহ অন্য কংগ্রেস নেতার সাথে রাহুল গান্ধী কিছু সময় আলোচনা করেছেন। আলোচনায় ত্রিপুরায় দলের সাংগঠনিক কিছু বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এছাড়া রাজ্যের সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েথেন তিনি। বর্মণ জানিয়েছেন, পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হওয়ার পর রাহুল গান্ধী দুদিনের জন্য ত্রিপুরা সফরে আসবেন।

You might also like!