Breaking News

 

Country

3 years ago

Mahua on Atiq killing : গ্যাংস্টার পলিটিশিয়ান ও তার ভাই এর হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য মহুয়ার

mahua on atique killing
mahua on atique killing

 

দুরন্ত বার্তা ডিজিটা ডেস্ক: গ্যাংস্টার পলিটিশিয়ান আতিক আহমেদ ও তার ভাই এর পুলিশ হেফাজতে জনসমক্ষে হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সংসদ তথা তৃণমূল নেত্রী মহুয়ার মৈত্র | এদিন তিনি একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের রিপোর্ট দেখিয়ে টুইট করে বলেন|

" অজয় বিষ্ঠ (যোগী আদিত্যনাথ ) এবং উত্তর প্রদেশ পুলিশ আপনারা আতিক ও তার ভাইকে হত্যা করার জন্য  ৩ জন লোককে খুঁজে পেয়েছেন যাদের খুব সুবিধাজনকভাবে "কোন পারিবারিক সংযোগ নেই"।  এভাবেই সব সন্ত্রাসবাদী  সংগঠন তাদের হত্যাকারীদের নিয়োগ করে তাই নয় কি ?"

প্রসঙ্গত শনিবার রাতে একটি সাংবাদিক সভা চলাকালিন পুলিশি হেফাজতে থাকা গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই কে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি চালিয়ে হত্যা করে | খুনিরা সাংবাদিকের ছদ্দবেশে সেখানে পৌঁছে ছিল এবং এই পুরো ঘটনাটি ঘটে পুলিশের সামনে এবং জন সমক্ষে |

ঘটনাটি  নিঃসন্দেহে উত্তর প্রদেশ পুলিশ এবং সরকারের আইন প্রণয়ন এবং নিয়মানুবর্তিতার উপর কড়া প্রশ্ন তুলেছে | যদিও তাঁর এই কটাক্ষের কোনো প্রত্যুত্তর এখনো উত্তরপ্রদেশ সরকার বা পুলিশ এর তরফ থেকে দেয়া হয়নি | 

You might also like!