
অযোধ্যা, ২২ জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। সোমবার সকালে মন্দির চত্বরে পৌঁছন তিনি। উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিন সকালে অযোধ্যা পৌঁছেছেন আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর। অত্যন্ত হাসি মুখে আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেছেন, "এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। আমরা কয়েক বছর ধরে এ জন্য অপেক্ষা করছিলাম। আমি মনে করি সবাই খুশি হবে। এটা সবার জন্য আনন্দের বিষয়।"
