
বারাণসী, ২৩ ফেব্রুয়ারি: বিরোধীদের আইএনডিআই জোটকে তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের দেশে জাতপাতের নামে উস্কানি দেওয়া ইন্ডি জোটের (আইএনডিআই) লোকজন দলিত ও বঞ্চিতদের সুবিধার্থে পরিকল্পনার বিরোধিতা করে। জাত-পাতের কল্যাণের নামে এ সব মানুষজন নিজের পরিবারের স্বার্থেই রাজনীতি করে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "এখন দেশের প্রতিটি দলিত ও পিছিয়ে পড়া মানুষকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। আমাদের দেশে ইন্ডি জোটের লোকেরা, যারা জাতপাতের নামে উস্কানি দেওয়া এবং লড়াইয়ে বিশ্বাসী, দলিত ও বঞ্চিতদের সুবিধার্থে পরিকল্পনার বিরোধিতা করে। জাত-পাতের কল্যাণের নামে এসব মানুষ নিজের পরিবারের স্বার্থেই রাজনীতি করে।" মোদীর কথায়, "বঞ্চিত সমাজকে প্রাধান্য দিলেই সমতা আসে। তাই গত ১০ বছরে যারা উন্নয়নের স্রোত থেকে দূরে ছিলেন তাদের কথা মাথায় রেখে কাজ করা হয়েছে।"
