
জম্মু, ২১ ফেব্রুয়ারি : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা। সোমবার রাতে ৩.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলার কাটরা থেকে ৮৯ কিলোমিটার পূর্বে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৩.০৩ উত্তর অক্ষাংশ ও ৭৫.৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে।
এদিকে, জম্মু ও কাশ্মীরের পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমাচল প্রদেশও। সোমবার রাত ১০.৩৮ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় হিমাচল প্রদেশের চম্বা জেলায়। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। দুই রাজ্যে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
