Country

2 years ago

Major fire breaks out in Delhi: দিল্লির ওয়াজিরবাদে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ আগুন; ভস্মীভূত প্রায় ২০০টি গাড়ি, পুড়ল বহু বাইকও

Massive fire at police training school in Delhi's Wazirabad
Massive fire at police training school in Delhi's Wazirabad

 

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি: দিল্লির ওয়াজিরবাদে ভয়াবহ আগুন লাগল পুলিশ প্রশিক্ষণ স্কুলে। রবিবার গভীর রাতে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ আগুন লাগে, সোমবার সকালে আগুন নিভে যাওয়ার পর দেখা যায় আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ২০০টি চার-চাকা গাড়ি, এছাড়াও পুড়ে গিয়েছে কমপক্ষে ২৫০টি মোটরবাইক। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ওয়াজিরবাদে ভয়াবহ আগুন লাগে পুলিশ প্রশিক্ষণ স্কুলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। ভোর ৪.১৫ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে, অনেক চার-চাকার গাড়ি ও মোটর বাইক পুড়ে গিয়েছে।


You might also like!