Breaking News
 
West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান

 

Country

1 year ago

Mallikarjun Kharge: অনেক অসাংবিধানিক কাজকর্ম চলছে, কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাড়গে বলেছেন, "অনেক অসাংবিধানিক কাজকর্ম চলছে, অনেক স্বায়ত্তশাসিত সংস্থার অপব্যবহার করা হচ্ছে, দেশে শাসনব্যবস্থা ভালো নয়, তাই আমরা একটি বিতর্ক চাই, যাতে সবাই জানতে পারে কিভাবে শাসন চলছে।"

এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে এদিন বিশেষ কিছু বলেননি। তাঁর কথায়, "আমরা দেখব বিলে কী আছে। তাঁরা কীভাবে তা করবে, আমরা সমস্ত বিষয় দেখব এবং তারপরে আমরা প্রতিক্রিয়া জানাব।" উল্লেখ্য, ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে এই নীতিতে। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র।

You might also like!