Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Amit Shah: সমবায় মন্ত্রকের মাধ্যমে দেশে অনেক কিছুর বিপ্লব ঘটেছে : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

পুণে : মহারাষ্ট্রের পুণে-তে শনিবার জনতা সহকারী ব্যাঙ্ক লিমিটেডের অমৃত মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এদিন সমবায় মন্ত্রকের গুরুত্ব তুলে ধরে অমিত শাহ বলেছেন, সমবায় মন্ত্রকের মাধ্যমে দেশে অনেক কিছুর বিপ্লব ঘটেছে। অমিত শাহ বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ভারতের জন্য দু'টি লক্ষ্য স্থির করেছেন - ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত এবং ৫ ট্রিলিয়ন অর্থনীতি। এই দু'টি লক্ষ্য সমবায় ক্ষেত্রে অবদানের মাধ্যমে অর্জন করা যেতে পারে এবং সেই কারণেই তিনি কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের সূচনা করেছেন। এই মন্ত্রকের মাধ্যমে, দেশে অনেক কিছুর বিপ্লব ঘটেছে। মন্ত্রক 'সহকার সে সমৃদ্ধি' নীতির উপর কাজ করে এবং এই জনতা সহকারি ব্যাঙ্কও একই ধারায় কাজ করে।"

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, "আমাদের দেশে ১,৪৬৫টি শহুরে সমবায় ব্যাঙ্ক রয়েছে এবং ৪০০টিরও বেশি শুধুমাত্র মহারাষ্ট্রে রয়েছে। আমরা একটি আমব্রেলা সংস্থা সক্রিয় করছি, যা সমস্ত সম্ভাব্য উপায়ে সমস্ত সমবায় ব্যাঙ্ককে সাহায্য করবে। আমব্রেলা সংস্থার জন্য ৩০০ কোটি টাকার বাজেটও সুনিশ্চিত করা হয়েছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…