Country

2 years ago

Viral News: যুবকের পেট থেকে বেরোল প্রচুর কয়েন-চুম্বক! অস্ত্রোপচারের পর চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

Many coin-magnets come out of the young man's stomach!
Many coin-magnets come out of the young man's stomach!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৬ বছর বয়সী এক যুবক বেশ কিছু দিন পেটে ব্যথা ও বমির সমস্যা নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন। ওষুধ খাওয়ার পরও কিছুতেই কমছিল না পেটে ব্যাথা। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, অপারেশন করতে হবে। সেই যুবকের অস্ত্রোপচার শুরু হয় দিল্লির গঙ্গারাম হাসাপাতালে। অস্ত্রোপচারের পর পেট থেকে বেড়িয়ে এল ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। 

কিন্তু কেন এমন কাজ করেছিলেন সেই যুবক তা এখনও স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন সেই যুবকের নাকি মানসিক সমস্যা ছিল। যার কারণে কয়েন ও চুম্বক গিলে ফেলতেন তিনি। আবার অন্যদিকে একাংশের অভিমত, কেউ হয়তো কোনওদিন যুবককে বলেছিলেন তাঁর শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে। জিঙ্কের ঘাটতি মেটাতেই যুবক এমনটা করে থাকতে পারেন। হয়তো ওই যুবক ভেবেছিলেন মুদ্রায় জিঙ্ক থাকতে পারে। কয়েন বা চুম্বক খেলে শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ হবে, এই চিন্তা থেকেই হয়তো বা যুবক সেগুলি গিলে ফেলেন।

শল্যচিকিৎসক ডঃ তরুণ মিত্তল জানিয়েছেন, 'যুবকের এক্স-রে করা হলে কিছু ধাতব বস্তু দেখা যায়। এরপর সিটি স্ক্যান করতে বলা হয়। কয়েন জমে থাকার কারণে অন্ত্রে ব্লকেজ দেখা গিয়েছে। বর্তমানে সাত দিন হাসপাতালে রাখার পর রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।' প্রসঙ্গত ২০২২ সালে প্রায় একই ধরনের একটি ঘটনা সামনে এসেছিল। পূর্ব বর্ধমানের কৃষ্ণবাটি গ্রামের মইনুদ্দিন নামে এক যুবকের অস্ত্রোপচার করে পেট থেকে বেরিয়ে আসে ২৫০টি পেরেক, ৩৫টি মুদ্রা ও বেশ কিছু পাথর কুচি। জানা যায়, দীর্ঘ সময় ধরেই না কি মানসিক সমস্যায় ভুগছিলেন এই যুবক। 

You might also like!