Country

2 years ago

Lalu Prasad Yadav: লালুর বিরুদ্ধে তোপ সম্রাটের, ইডি-র সমনকে কটাক্ষ করলেন মনোজ ঝা

Lalu Prasad Yadav (File Picture)
Lalu Prasad Yadav (File Picture)

 

পাটনা, ২৯ জানুয়ারি: জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র এই সমন নিয়েই শুরু হয়ে গেল রাজনৈতিক বাক-যুদ্ধ। লালুকে আক্রমণ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আবার ইডি-র সমনকে বিজেপির সমন বলে কটাক্ষ করেছেন আরজেডি-র মনোজ ঝা।

সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্রাট চৌধুরী বলেছেন, "দেশবাসী জানে এরা (লালু যাদব) দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি তাঁদের জন্য রত্ন, কীভাবে দেড় বছরের মধ্যে কোটিপতি হওয়া যায়, সে বিষয়ে বিহারের জনগণকে জানানোর জন্য আমি তেজস্বী যাদবকে অনুরোধ করছি।" আবার আরজেডি-র মনোজ ঝা বলেছেন, "এটি ইডি-র সমন নয়, বিজেপির সমন। ২০২৪-এর ভোট পর্যন্ত এমনটাই চলবে। ততক্ষণ পর্যন্ত এটিকে ইডি-র সমন বলবেন না, আর আমরা ভয় পাব কেন?"

You might also like!