
নয়াদিল্লি, ৯ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় তিহার জেলে গিয়ে দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়াকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার তিহার জেলে গিয়ে সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র গোয়েন্দারা। এর আগে মঙ্গলবারও সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ ও তাঁর বয়ান রেকর্ড করেছিল ইডি।
প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলায় হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইকে গ্রেফতার করেছে ইডি। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি, যদিও কবিতা যাননি। এমতাবস্থায় বৃহস্পতিবার তিহার জেলে গিয়ে দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়াকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
