Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mamata Banerjee : আসন্ন লোকসভা নির্বাচনে 'সৌজন্য আসনে'র বদলে মেঘালয় চান মমতা, অসমে বাড়তি আসন চায় তৃণমূল

Mamata Banerjee - Sonia Gandhi (File Picture)
Mamata Banerjee - Sonia Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছে এআইসিসি। ইতিমধ্যেই একাধিক শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ফেলেছে কংগ্রেসের জোট কমিটি। তবে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সরাসরি জোট আলোচনা এখনও শুরু হয়নি। যা হচ্ছে ব্যাক চ্যানেলে। অন্যান্য দলের নেতারা যেমন নিজেদের শীর্ষ নেতাদের দিল্লি পাঠিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা করছে। তৃণমূল তেমন কিছু করতে রাজি নয়। সূত্রের খবর, আলাদা করে কংগ্রেসের জোট কমিটির সঙ্গে বৈঠক করতে মমতা দিল্লিতে কোনও দূতকে পাঠাবেন না।

তৃণমূল সূত্র বলছে, কংগ্রেসকে ঘরোয়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে গত লোকসভা নির্বাচনে তাঁদের জেতা দুটি আসনে তৃণমূল প্রার্থী দেবে না। তাতে কংগ্রেসের বক্তব্য, ওই সংখ্যা নিতান্ত কম এবং গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে তৃণমূল জানিয়েছে, কংগ্রেসকে বাড়তি আসন ছাড়া যাবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র দলনেত্রী। তৃণমূল সূত্রের বক্তব্য, যদি সোনিয়া গান্ধী  নিজে মমতাকে সরাসরি অনুরোধ করেন, তা হলে আরও একটি আসন ছাড়া হতে পারে।

ওই আসনকে ‘সৌজন্য আসন’ বলা হচ্ছে তৃণমূলের তরফে। সেক্ষেত্রে মেঘালয়ে অতিরিক্ত একটি আসন এবং অসমে দু’টি আসন কংগ্রেসের কাছ থেকে চাইছে তৃণমূল। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আশাবাদী, অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও আসন জট দ্রুত মিটবে। তৃণমূলের সঙ্গে রফা করার সবরকম চেষ্টা হচ্ছে কংগ্রেসের তরফে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…