Country

2 years ago

Giriraj Singh: ভোট ও তোষণের জন্য শাহজাহানের মতো মানুষকেও রক্ষা করছেন মমতা : গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

বেগুসরাই, ১ মার্চ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। মমতাকে আক্রমণ করে শুক্রবার গিরিরাজ সিং বলেছেন, "ভোট ও তোষণের জন্য শাহজাহানের মতো মানুষকেও রক্ষা করছেন মমতা।"

শুক্রবার সকালে বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে এমনভাবে বাঁচিয়েছেন, যে তার বিরুদ্ধে নারী নির্যাতনের কোনও ধারা নথিভুক্ত হয়নি। আপনি তোষণের একটি মাপকাঠি নির্ধারণ করেছেন। আপনি তাকে গ্রেফতার করতে অনেক সময় নিয়েছেন। ভোট এবং তোষণের জন্য, আপনি শাহজাহানের মতো লোকদের বাঁচাচ্ছেন এবং এমন লোকদের হিন্দু মহিলাদের মর্যাদা নিয়ে খেলতে দিচ্ছেন।"

উল্লেখ্য, দীর্ঘ দিন লুকোচুরির পর ৫৬ দিনের মতো শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। শেখ শাহজাহান এখন পুলিশি হেফাজতে রয়েছে।


You might also like!