Country

3 years ago

Mallikarjun Kharge: রাহুলের পক্ষে সওয়াল মল্লিকার্জুন খাড়গের, বললেন সত্যি বললেই জেলে ভরে দেওয়া হচ্ছে

rahul
rahul

 

নয়াদিল্লি, ১৫ মার্চ : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পক্ষে জোরদার সওয়াল করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বুধবার মল্লিকার্জুন খাড়গে বলেছেন, রাহুল গান্ধীকে যাঁরা ক্ষমা চাইতে বলছেন, তাঁদের আমি প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী মোদী ৫-৬টি দেশে গিয়ে আমাদের দেশের মানুষকে অপমান করেছেন এবং বলেছেন যে ভারতে জন্মগ্রহণ করা পাপ। মতপ্রকাশ ও বাকস্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে। যারা সত্য কথা বলছে তাঁদের জেলে ভরে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের শেষ না হলে কী?


কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা তাঁদের জিজ্ঞাসা করতে চাই, প্রধানমন্ত্রী মোদী এত দেশে গিয়ে এখানকার মানুষের সংস্কৃতি ও মানবতাকে অপমান করেছেন। তিনি (রাহুল গান্ধী) শুধু গণতন্ত্র নিয়ে কথা বলেছেন। কেউ যখন বিতর্কে যায়, তখন নিজস্ব মতামত প্রকাশ করে।


You might also like!