Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Mallikarjun Kharge:১৩৯-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কংগ্রেসের, দলীয় পতাকা উত্তোলন করলেন মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর : প্রতিষ্ঠার ১৩৯-তম বর্ষ উদযাপন করল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিল্লিতে দলের সদর দফতরে কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কে সি বেণুগোপাল প্রমুখ।

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক বার্তায় জানিয়েছেন, "জনকল্যাণ ও ভারতীয় জনগণের উন্নতিই কংগ্রেসের লক্ষ্য। আমরা সংসদীয় গণতন্ত্রের উপর নির্ভর করে, এমন ভারতে বিশ্বাস করি যেখানে সমতা রয়েছে, কোনও বৈষম্য ছাড়াই সকলের জন্য সুযোগ রয়েছে এবং সংবিধানে বর্ণিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলি অনুসরণ করা হয়। আমরা গর্বিত যে গত ১৩৮ বছর ধরে আমরা এমন একটি ভারত গড়তে সম্পূর্ণ সততার সঙ্গে সংগ্রাম করে যাচ্ছি।"


You might also like!