Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Major fire breaks out in Punjab:পঞ্জাবের কুরালিতে রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, আহত ৮ জন শ্রমিক

Major fire breaks out in punjab (Collected)
Major fire breaks out in punjab (Collected)

 

মোহালি, ২৭ সেপ্টেম্বর : পঞ্জাবের কুরালির চানালোন শিল্পাঞ্চল এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি রাসায়নিক ফ্যাক্টরিতে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৮ জন শ্রমিক, তাঁদের মধ্যে ৫ জন শ্রমিকের অবস্থা গুরুতর। তাঁদের ফেস-৬ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৭টি ইঞ্জিন।

পুলিশ জানিয়েছে, বুধবার বেলা এগারোটা নাগাদ কুরালির চানালোনের ফোকাল পয়েন্টের অবস্থিত শেমরক অর্গানিকস রাসায়নিক কারখানায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় কারখানার অনেকটাই অংশ পুড়ে গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খারার দমকল অফিসার কৌর সিং বলেছেন, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থে আগুন ধরে যাওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে অনেকটাই সময় লেগে যায়। কারখানার ভেতর থেকে মাঝে মাঝে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

You might also like!