Country

2 years ago

Mahua Moitra News: আমার উপরও নজরদারি চালাচ্ছেন মহুয়া! বিস্ফোরক দাবি জয়ের

Mahua Moitra (File Picture)
Mahua Moitra (File Picture)

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারিঃ মহুয়া মৈত্র প্রাক্তনের উপর বেআইনিভাবে নজরদারি চালাচ্ছেন। লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পর এবার মহুয়া মৈত্রকে ঘিরে নয়া অভিযোগ। সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদরি অভিযোগ জানাচ্ছেন, বাংলার পুলিশের পদস্থ কর্তাদের কাজে লাগিয়ে তাঁর উপর নজরদারি চালাচ্ছেন মহুয়া। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। 

জয় অনন্ত দেহদরি আরও জানাচ্ছেন, মহুয়া তাঁর ফোন ট্র্যাক করছেন। এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। যাকে মহুয়া মৈত্র তাঁর প্রাক্তন বলেই উল্লেখ করেছেন।


You might also like!