
সাতনা, ৪ অক্টোবর : মধ্যপ্রদেশের সাতনা জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন-তলা একটি বাড়ি। মঙ্গলবার রাতে বাড়িটি ভেঙে পড়ে, ওই বাড়িতে সংস্কারের কাজ চলছিল বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান দু''জন শ্রমিক। উদ্ধারকারী দলের তৎপরতায় দু''জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
সাতনার বিধায়ক সিদ্ধার্থ কুশওয়াহ মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন, তিনি বলেছেন, "ওই বাড়িতে সংস্কারের কাজ চলছিল। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন, তবে কতজন আটকে পড়েছেন, তা বলা যাচ্ছে না।" সাতনা পৌর নিগমের কমিশনার অভিষেক গেহলট বলেছেন, "আমরা দু''জন শ্রমিকের আটকে থাকার খবর পাই, নিরাপদে উদ্ধার করা হয় দু''জনকে।"
