
ভোপাল, ৭ মার্চ: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বৃহস্পতিবার জন ঔষধি দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ তিনি গুণমানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যাদব এদিন সামাজিক মাধ্যমে লিখেছেন, "শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্রদের কল্যাণের জন্য জন ঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে গুণমানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করেছেন৷ সাশ্রয়ী ও সহজলভ্য ওষুধের পাশাপাশি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত-এর মাধ্যমে দরিদ্রদের উন্নত চিকিৎসার পথও সুগম করেছেন। জন ঔষধি দিবসে জনগণের সুস্বাস্থ্যকে লক্ষ্য হিসেবে নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন।"
