Country

2 years ago

Ludhiana : লুধিয়ানা রেলস্টেশনে সোনাসহ গ্রেফতার দুই পাচারকারী

Arrested 2 (Symbolic Picture)
Arrested 2 (Symbolic Picture)

 

চণ্ডিগড়, ১১ নভেম্বর : লুধিয়ানা রেলওয়ে স্টেশন থেকে দুজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে দুকেজি সোনাও উদ্ধার করেছে পুলিশ।

সরকারি রেলওয়ে পুলিশ শনিবার সকালে লুধিয়ানা রেলওয়ে স্টেশনে টহল দেওয়ার সময় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। ২ কেজি ১০৭ গ্রাম সোনাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। শনিবার সকালে লুধিয়ানা রেলস্টেশনে টাটা মুরি এক্সপ্রেস ট্রেন থেকে নামে ধৃত দুই যুবক। পুলিশি তল্লাশির সময় এরা পালানোর চেষ্টা করলে পুলিশের জালে ধরা পড়ে যায়। তারপর পুলিশ যুবকদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে তা থেকে সোনা পাওয়া যায়। ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ১০৭ গ্রাম সোনা। ধৃত পাচারকারীদের নাম অমরজত ও আমরিক। ইন্সপেক্টর যতিন্দর সিং জানিয়েছেন, উভয় যুবকই স্বীকার করেছে যে তারা এলাহাবাদ থেকে সোনা নিয়ে লুধিয়ানা ও অমৃতসরে সরবরাহ করার উদ্দেশ্যে যাচ্ছিল।

এই বিপুল পরিমাণের সোনা কয়েকজন ব্যবসায়ীকে সরবরাহ করার কথা ছিল। দুই যুবকের আগের রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। যতিন্দর সিং আরও জানিয়েছেন, যেহেতু বিষয়টি আবগারি বিষয়ক তাই আবগারি দফতরের দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছিল। সোনাসহ দুজনকেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

You might also like!