
নয়াদিল্লি, ২২ এপ্রিল : রাজধানী দিল্লিতে "দেবী" প্রকল্পের আওতায় বৈদ্যুতিক বাসের সূচনা পিছিয়ে গেল, মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই ঘোষণা হবে নতুন তারিখ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা টুইট করেছেন, "প্রিয় দিল্লিবাসী, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভারত সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে, দেবী প্রকল্পের অধীনে বৈদ্যুতিক বাস পরিষেবার সূচনা স্থগিত করা হয়েছে। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।" উল্লেখ্য, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভারতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল, ২০২৫ দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে, অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
प्रिय दिल्लीवासियों
— Rekha Gupta (@gupta_rekha) April 22, 2025
धर्मगुरु महामहिम पोप फ्रांसिस जी के निधन पर भारत सरकार द्वारा घोषित राष्ट्रीय शोक की वजह से DEVI योजना के तहत शुरू होने वाली इलेक्ट्रिक बसों की लॉन्चिंग को स्थगित कर दिया गया है। नई तारीख की घोषणा जल्द की जाएगी।
