Country

2 years ago

Rajendra Patani: প্রয়াত বিজেপি বিধায়ক রাজেন্দ্র পাটনি, দলীয় নেতার প্রয়াণে শোকবিহ্বল ফড়ণবিশ

Rajendra Patani (File Picture)
Rajendra Patani (File Picture)

 

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি: প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজেন্দ্র পাটনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ মন্তব্য করেছেন, বিজেপি এমন একজন জনপ্রতিনিধিকে হারিয়েছে যিনি গ্রামীণ সমস্যাগুলি সম্পর্কে জানতেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিধায়ক রাজেন্দ্র পাটনির শুক্রবার সকালে মৃত্যু হয়। তাঁর মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৯ বছর। ওয়াসিম জেলার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রাজেন্দ্র পাটনি ওয়াসিমের করঞ্জা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

রাজেন্দ্র পাটনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্টে লিখেছেন, "বিধানসভায় আমার সহকর্মী রাজেন্দ্র পাটনিজির আজ মৃত্যু হয়েছে। তিনি গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। আমরা সবাই আশা করেছিলাম যে তিনি এই সংকট থেকে বেরিয়ে আসবেন। কিন্তু এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।" ফড়ণবিশ আরও লিখেছেন, "বিজেপি এমন একজন জনপ্রতিনিধিকে হারিয়েছে যিনি গ্রামীণ সমস্যাগুলি সম্পর্কে জানতেন। তিনি মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। তিনি সবর্দা জোর দিয়েছিলেন যে সেচ সমস্যাগুলি সমাধান করা উচিত। তাঁর মৃত্যু আমার ব্যক্তিগত ক্ষতি। আমি তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এই শোক দিবসে আমরা ওঁনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওঁনার পরিবার যেন এই শোক সহ্য করার শক্তি পায়।"

You might also like!