Country

2 years ago

Laskar-e-Taiba:লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী মডিউল ফাঁস পঞ্জাব পুলিশের, ধৃত ২

A member of Lashkar-e-Taiba has been sentenced to death
A member of Lashkar-e-Taiba has been sentenced to death

 

পঞ্জাব, ১৪ অক্টোবর : পঞ্জাব পুলিশ লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী মডিউলকে ফাঁস করে তা প্রকাশ্যে এনেছে। এছাড়া জম্মু-কাশ্মীর থেকে দুজনকে গ্রেফতারও করেছে পঞ্জাব পুলিশ। শনিবার পঞ্জাব পুলিশ এই তথ্য জানিয়েছে।

পঞ্জাব পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), দুটি হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৪টি কার্তুজ, একটি টাইমার সুইচ, আটটি ডেটোনেটর এবং চারটি ব্যাটারি সহ গোলাবারুদ উদ্ধার করেছে। রাজ্যের পুলিশ প্রধান গৌরব যাদব শনিবারের এই অপারেশনকে একটি "বড় অগ্রগতি" বলেছেন। লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য ফিরদৌস আহমেদ ভাট সন্ত্রাসী মডিউলে নেতৃত্ব দিচ্ছিল। পঞ্জাবের শান্তি বিঘ্নিত করাই এদের লক্ষ্য ছিল বলে গৌরব যাদব জানান।

কেন্দ্রীয় সংস্থা এবং পঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল (অমৃতসরের দল) এই অভিযানটি পরিচালনা করেছে।


You might also like!