Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Tirupati Balaji Temple:তিরূপতি গমন পথে হাতে শক্ত লাঠি ধরা বাধ্যতামূলক কারণ জানেন…

Tirupati Balaji Temple
Tirupati Balaji Temple

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিরুপতি বালাজির কাছে গেলে মনস্কামনা পূর্ণ হয়। এই আশাতেই প্রতি বছর হাজার হাজার মানুষ যান দক্ষিণ ভারতের এই তীর্থক্ষেত্রে। তবে সেই দেবস্থানে যাওয়ার পথে যাতে কোনও বিপদ না ঘটে যায়, তার জন্য এবার থেকে দর্শণার্থীদের হাতে দেওয়া হবে লাঠি। একের পর এক সিঁড়ি ভেঙে চড়াই রাস্তা দিয়ে উঠে যেতে হয় তিরুপতি বালাজির মন্দিরে। সেই পথে যাওয়ার সময় হাতে রাখতে হবে লাঠি। এক সাম্প্রতিক ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে তিরুপতি কর্তৃপক্ষ। শুধু এটাই নয়, আরও বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে।

 সাম্প্রতিককালে বালাজি দর্শনে গিয়ে বন্যপ্রাণীর হামলার মুখে পড়েছেন ভক্তেরা। ভবিষ্যতে এমন হামলা রুখতেই লাঠি রাখার নির্দেশ দিয়েছে থিরুমালা মন্দির কমিটি। মন্দির কমিটি সকলকে দেবে সেই শক্ত লাঠি। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? আমরা জানি,গত সপ্তাহে মন্দিরের পথে পাহাড়ি রাস্তায় চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ৬ বছরের এক শিশুকন্যার। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে থিরুমালা তিরুপতি দেবস্থানাম কমিটি। 

 প্রথমত, দলবদ্ধভাবে থাকতে বলা হয়েছে পুণ্যার্থীদের। একটি দলে কম করে একশজন থাকবেন। সঙ্গে থাকবে মন্দিরের নিযস্ব নিরাপত্তারক্ষী। পাশাপাশি মন্দির কমিটির নির্দেশ, পুণ্যার্থীদের প্রত্যেকের সঙ্গী হবে একটি লাঠি। যাতে করে তাঁরা প্রাথমিকভাবে বন্যপ্রাণীর হামলা রুখতে সক্ষম হন। সকলকে একসঙ্গে থাকার বার্তা দিয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ''সমস্ত তীর্থযাত্রীদের একটি লাঠি দেব আমরা। পুণ্যার্থীর সংখ্যা যাই হোক লাঠির অভাব হবে না। এইসঙ্গে ভক্ত ও খাবারের দোকানগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে, রাস্তায় বা রাস্তার পাশে খাবার ফেলা যাবে না কোনওভাবেই। ওই খাবার খেতেই বন্যপ্রাণীরা হাজির হচ্ছে।'' এখন মন্দির কমিটি অত্যন্ত সচেতনভাবে দেখছেন ভক্তদের সুরক্ষা।


You might also like!