
কারনাল, ১ সেপ্টেম্বর: হরিয়ানার কারনালে সাইক্লোথনের সূচনা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। শুক্রবার সকালে সবুজ পতাকা নেড়ে ইক্লোথনের সূচনা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। নিজে সাইকেলও চালান ও পরে বলেন এটা অত্যন্ত খুশির ব্যাপার। মুখ্যমন্ত্রী খাট্টার বলেছেন, "এটা আনন্দের বিষয় যে, প্রায় ১৫ হাজার যুবক মাদকমুক্ত হরিয়ানার উদ্যোগকে প্রচার করতে একটি 'সাইক্লোথন' যাত্রা শুরু করেছেন।"
খাট্টার একইসঙ্গে যোগ করেছেন, "এই যাত্রাটি ২২টি জেলা থেকে যাবে এবং ২৫ সেপ্টেম্বর কারনালে শেষ হবে।" সংসদের বিশেষ অধিবেশন ডাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী খাট্টার বলেছেন, "এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। ১৮ সেপ্টেম্বর থেকে লোকসভা শুরু হচ্ছে এবং কী কী প্রস্তাব আনা হয় তা আমরা দেখব।"
