Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Kharge writes letter to PMO: পিএমও-কে চিঠি দিলেন খাড়গে, সংসদের উভয়কক্ষের অধিবেশনের আহ্বান

Kharge writes letter to PMO
Kharge writes letter to PMO

 

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পিএমও (প্রধানমন্ত্রীর কার্যালয়)-কে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয়কক্ষের বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য আবেদন জানিয়েছেন খাড়গে।

চিঠিতে কংগ্রেস সভাপতি উল্লেখ করেছেন, "এই মুহূর্তে, যখন ঐক্য ও সংহতি অপরিহার্য, বিরোধীরা বিশ্বাস করে, যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা গুরুত্বপূর্ণ। এটি ২২ এপ্রিল পহেলগামে নিরীহ নাগরিকদের উপর নৃশংস সন্ত্রাসী হামলা মোকাবিলায় আমাদের সম্মিলিত সংকল্প এবং ইচ্ছাশক্তির একটি শক্তিশালী প্রদর্শন হবে। আমাদের আন্তরিক আশা, অধিবেশনটি যথাযথভাবে আহ্বান করা হবে।"

You might also like!