Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Mallikarjun Kharge: লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গরহাজির খাড়গে, কারণ ব্যাখ্যা করলেন কংগ্রেস সভাপতি

Mallikarjun Kharge (File Picture)
Mallikarjun Kharge (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ আগস্ট : দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে গরহাজির থাকলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। আর কেন তিনি অনুপস্থিত ছিলেন, সেই ব্যাখ্যাও করেছেন। খাড়গে জানিয়েছেন, "প্রথমত, আমার কিছু চোখের সমস্যা আছে। দ্বিতীয়ত, প্রোটোকল অনুযায়ী সকাল ৯.২০ মিনিটে আমাকে নিজ বাসভবনে তেরঙ্গা উত্তোলন করতে হয়েছিল। তারপর আমাকে কংগ্রেস অফিসে এসে এখানেও তেরঙ্গা উত্তোলন করতে হয়েছে। তাই সেখানে পৌঁছতে পারতাম না। নিরাপত্তা এতটাই আঁটোসাঁটো যে প্রধানমন্ত্রী যাওয়ার আগে অন্য কাউকে যেতে দেন না... ভেবেছিলাম সময়মতো এখানে পৌঁছাতে পারব না... নিরাপত্তা পরিস্থিতি ও সময়ের অভাবের কারণে সেখানে না যাওয়াই ঠিক ভেবেছিলাম।"

এদিকে, খাড়গের অনুপস্থিতি প্রসঙ্গে কংগ্রেস নেত্রী মীরা কুমার বলেছেন, "খাড়গে সাহেব এখানে (এআইসিসি সদর দফতর) এসেছেন, আমাদের সম্বোধন করেছেন। তিনি আমাদের এবং দেশের জনগণকে উৎসাহিত করেছেন। কীভাবে কংগ্রেস এবং বড় নেতারা দেশের জন্য স্বাধীনতা অর্জন করেছিলেন এবং দেশ গড়েছিলেন সে সম্পর্কে তিনি কথা বলেছেন।"

You might also like!