Country

3 years ago

Amritpal Singh:খালিস্তান সমর্থক অমৃতপাল সিং পলাতক ঘোষণা, পঞ্জাব জুড়ে জারি হাই অ্যালার্ট

Amritpal Singh
Amritpal Singh

 

চণ্ডীগড়(পঞ্জাব), ১৯ মার্চ  : খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংকে ঘোষিত অপরাধী হিসাবে ঘোষণা করে পঞ্জাব পুলিশ 'ওয়ারিস পঞ্জাব দে' প্রধানের দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। তার অস্ত্রের বৈধতা পরীক্ষা করা হচ্ছে। তার গ্রেফতার নিয়ে গতকাল দিনভর হইচই চলে। গভীর রাতে স্পষ্ট করা হয়েছিল যে তার সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করা হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশের নাকের ডগা দিয়ে নাকি বাইক নিয়ে পালিয়ে গিয়েছেন তিনি। শেষ পর্যন্ত সেই দাবিকেই মান্যতা দিয়েছে পুলিশ। জানানো হয়েছে, অমৃতপাল পলাতক। তাঁকে ধরতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ফেরার অমৃতপালের কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীও। এই অবস্থায় পঞ্জাবে জারি করা হয়েছে কড়া সতর্কতা।

শনিবার থেকে রাজ্যজুড়ে তার সম্ভাব্য আস্তানায় অভিযান চালানো হচ্ছে। এছাড়াও পঞ্জাবে নিরাপত্তার কথা মাথায় রেখে আজ বিকেল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। রাজ্য সরকার ও প্রশাসন গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করেছে। এখনও পর্যন্ত অমৃতপালের সঙ্গে যুক্ত ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, এক বছর আগে দুবাই থেকে ফিরে আসা অমৃতপাল একজন খালিস্তান সমর্থক এবং তার ফিরে আসার পর থেকে লাল কেল্লায় তেরঙার অসম্মান করার জন্য দোষী সাব্যস্ত দীপ সিধুর সংগঠন ওয়ারিস পঞ্জাব দে কাজ করছিল। সিধু মুসেওয়ালার মৃত্যুবার্ষিকীতে কয়েকদিনের মধ্যে একটি বড় অনুষ্ঠান করার পরিকল্পনাও ছিল তার। এভাবে তিনি আবার পঞ্জাবের খালিস্তানি আন্দোলনে ইন্ধন দেন। কয়েকদিন ধরে আজনালা থানা ঘেরাও করা হয়েছিল তা পঞ্জাব পুলিশ ও সরকারের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

You might also like!