
নয়াদিল্লি, ২৬ অক্টোবর : ভারতীয় টাকায় দেবী ও লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের ছবি রাখার আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় 'অর্থনীতিকে ছন্দে ফেরাতে' প্রধানমন্ত্রীর কাছে এই আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, ডলারের নিরিখে টাকা দুর্বল হচ্ছে। ৭৫ বছর পরেও ভারত একটি উন্নয়নশীল দেশ। ভারতকে একটি সমৃদ্ধ দেশ করতে হলে প্রচুর পরিমাণে স্কুল-হাসপাতাল তৈরি করতে হবে। অনেক প্রচেষ্টা প্রয়োজন; দেব-দেবীর আশীর্বাদ থাকলেই প্রচেষ্টাও ফলপ্রসূ হয়।
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, "কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি, গান্ধীজির সঙ্গে টাকায় লক্ষ্মীজি ও গণেশজির ছবি রাখা হোক, দেশের ক্ষয়িষ্ণু অর্থনীতির আশীর্বাদ হবে-অনেক পদক্ষেপ নিতে হবে, এটিও তার মধ্যে একটি। দীপাবলিতে আমরা সকলেই সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মী এবং বিঘ্নহর্তা গণেশজির পূজা করি। কেজরিওয়ালের কথায়, ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ। সেখানে ৮৫ শতাংশ মুসলমান এবং মাত্র ২ শতাংশ হিন্দু, কিন্তু টাকায় শ্রী গণেশজির ছবি আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশজির ছবি নতুন মুদ্রিত নোটগুলিতে রাখা দরকার।
