Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cold Wave: শৈত্যপ্রবাহে কাঁবু কাশ্মীর; কুয়াশায় আচ্ছন্ন শ্রীনগর, পারদ নামল মাইনাস ৩ ডিগ্রিতে

Kambu Kashmir in winter; In fog-shrouded Srinagar, the mercury dipped to minus 3 degrees
Kambu Kashmir in winter; In fog-shrouded Srinagar, the mercury dipped to minus 3 degrees

 

শ্রীনগর, ২৬ ডিসেম্বর: হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা, প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। প্রবল ঠান্ডার মধ্যেই মঙ্গলবার ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল কাশ্মীরে। মঙ্গলবার ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ-সর্বত্রই কাঁপুনি ধরানো ঠান্ডা পড়েছে। শীতের দাপটে কাঁপছে জম্মুও।

শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস ও পহেলগামে মাইনাস ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কনকনে ঠান্ডায় কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচেই। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীর এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী চিল্লাই কালান-এর অধীনে। ২৭ ডিসেম্বর কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…